১৭ জুন ২০২৬ - ১২:২৬
যুদ্ধের সমাপ্তি নির্ভর করছে দখলদারিত্বের অবসান এবং লেবাননে যুদ্ধ বন্ধের ওপর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন লেবাননে যুদ্ধের সমাপ্তি সামগ্রিক যুদ্ধের অবসানের অবিচ্ছেদ্য অংশ এবং যুদ্ধের সমাপ্তি বলতে দখলদারিত্বের অবসানকেও বোঝায়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তেহরানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে আরাকচি এ কথা বলেন।



তিনি বলেন, আমাদের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অপরাধমূলক আগ্রাসনের কারণে। সেজন্য আমরা আলোচনা দুই ধাপে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।

আরাকচি জানান, প্রথম ধাপে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালী, সামুদ্রিক অবরোধ, পুনর্গঠন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটি সমঝোতা স্মারকে পৌঁছানো হয়েছে। এরপর ৬০ দিন ধরে আলোচনা চলবে এবং চূড়ান্ত চুক্তিতে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, তিন মাসের আলোচনার পর প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধের সমাপ্তি ঘোষণা। সোমবার সকাল থেকে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে, যদিও এই সমঝোতা আনুষ্ঠানিকভাবে শুক্রবার থেকে কার্যকর হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লেবাননে যুদ্ধের সমাপ্তি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ এবং ইসরাইলি বাহিনী দখলকৃত এলাকা ছেড়ে না যাওয়া পর্যন্ত যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়েছে বলে গণ্য হবে না।

তিনি জোর দিয়ে বলেন, এখন থেকে লেবাননের বিরুদ্ধে ইসরাইলের যে-কোনো সামরিক হামলা এবং লেবানন ভূখণ্ডে দখল অব্যাহত রাখা আমাদের দৃষ্টিতে এই সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha