৩ জুলাই ২০২৬ - ২১:৩৪
শহীদ খামেনেয়ীর শেষ বিদায়ে উপস্থিত রয়েছে ৬০০ বিদেশি সাংবাদিক

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরান/৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি বলেন, শহীদ নেতার জানাজা উপলক্ষে গণমাধ্যম,  ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।



সালেহি বলেন, দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধি অনুষ্ঠানগুলো কাভার করবেন, যাতে এই ঘটনার বিভিন্ন দিক বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়।


তার দাবি, হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা শুধু একজন নেতাকে জাতির শেষ শ্রদ্ধা জানানোর জন্য নয়; এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবিলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধক্ষমতারও বহিঃপ্রকাশ।

তিনি জানান, দেশের খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতাদের একটি দল জানাজা ও সংশ্লিষ্ট কর্মসূচি নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র নির্মাণ করছে। পাশাপাশি এই ঐতিহাসিক মুহূর্ত সংরক্ষণের জন্য বিভিন্ন আলোকচিত্র কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত তেহরানে জানাজার কর্মসূচি চলবে যা ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই পবিত্র শহর কুমে, ৮ জুলাই ইরাকে এবং ৯ জুলাই মাশহাদে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফেও পৃথক শোকানুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে ইরান।

Tags

Your Comment

You are replying to: .
captcha