৩ জুলাই ২০২৬ - ২১:৪৯
বেইতে লাহমে ইবাদতকারীদের ওপর জায়নবাদী দখলদারদের হামলা

স্থানীয় ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে যে, বেইতে লাহমের দক্ষিণ-পূর্বে অবস্থিত আবু নুজায়েম গ্রামে দখলদার জায়নবাদী শাসকগোষ্ঠীর বাহিনী ইবাদতকারীদের ওপর হামলা চালিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রতিবেদন অনুযায়ী, জয়নবাদী শাসকগোষ্ঠীর বাহিনী জুমার নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে আসার সময় মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে হামলা চালায়।



বিভিন্ন তথ্যে জানা গেছে যে, জয়নবাদী বাহিনীর এই হামলার ফলে বিপুল সংখ্যক মুসল্লি শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় পড়েন এবং তাঁদের চিকিৎসার প্রয়োজন হয়।

Tags

Your Comment

You are replying to: .
captcha