১ আগস্ট ২০২৬ - ১৭:১৫
যুক্তরাষ্ট্রকে রক্ষায় যারা ঢাল হিসাবে ব্যবহৃত হবে তারাও যুদ্ধের আগুনে পুড়ে যাবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতাম আল-আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার সতর্ক করে বলেছেন, যে দেশ নিজেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে দেবে, সে যুদ্ধের আগুনে পুড়ে যাবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শনিবার এক বার্তায় মেজর জেনারেল আব্দুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান গতিতে এই অঞ্চলে যুদ্ধের আগুন আরও বিস্তৃত করার চেষ্টা করছে। তাঁর মতে, এটি পুরো অঞ্চলে অবৈধ আধিপত্য ও প্রভাব বিস্তারের একটি বিপজ্জনক কৌশলের অংশ।

তিনি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র দেখিয়েছে যে, তাদের কথিত লক্ষ্য অর্জনের জন্য মুসলিম দেশগুলোর স্বার্থ ও সম্পদের বিরুদ্ধে ধ্বংসাত্মক পদক্ষেপ নিতেও তারা পিছপা হয় না।

আব্দুল্লাহির দাবি, এ অঞ্চলের মুসলিম দেশগুলোর বোঝা উচিত, যুক্তরাষ্ট্র তাদের অর্থ, সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত সম্পদকে নিজেদের দুর্বল সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে এগুলো ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সক্ষমতা জোরদার করতেও কাজে লাগানো হচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান, তাদের সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করেছে যে, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আগের মতো নেই। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ডকে ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করছে এবং এর ব্যয় ওই দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে।

বার্তার শেষে মেজর জেনারেল আব্দুল্লাহি বলেন, মুসলিম দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করা। অন্যথায়, যে দেশ নিজেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে দেবে, সে যুদ্ধের আগুনে পুড়ে যাবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha