আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের সংবাদমাধ্যম আল-আহেদ লিখেছে, ইরানের সামরিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের আশঙ্কাই ট্রাম্পকে পিছু হাটতে বাধ্য করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের দৃঢ় অবস্থান এবং দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেওয়ার পর ট্রাম্প রোববার ভোরে ইরানে সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসেন। তিনি জানান, ইরানে হামলা বাতিলের সিদ্ধান্তে তিনি সম্মতি দিয়েছেন।
লেবাননের এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজের তৈরি করা সংকট থেকে বেরিয়ে আসতে ট্রাম্প দাবি করেছে, ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধেই সে সামরিক হামলা থেকে সরে এসেছে।
Your Comment