৭ ফেব্রুয়ারী ২০২৬ - ১১:১৭
ইয়েমেনের আনসারুল্লাহ:পাকিস্তানের বোমা হামলায় যুক্তরাষ্ট্রের হাত রয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বলেছেন, আজ ইরানে যে শক্তি ও নিরাপত্তা আমরা দেখছি তা ইরানের বহু বছরের সংগ্রাম, ঈমানদার যোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষা এবং তাদের পরিবারের ধৈর্য ও আত্মত্যাগের ফসল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বলেছেন- ইরানের সশস্ত্র বাহিনী সর্বাধিনায়কের নেতৃত্বে ও জনগণের সমর্থনে যেকোনো সময় ও যেকোনো স্থানে দৃঢ়তার সঙ্গে ধর্ম, বিপ্লব এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে।


তিনি শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ সম্পর্কে সতর্ক করে বলেন, শত্রুরা হতাশা ছড়িয়ে এবং ধর্মীয় ও বিপ্লবী বিশ্বাস দুর্বল করে ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে ফেলা ও দেশকে বিভক্ত করার চেষ্টা করছে। তবে ইরানি জনগণ সচেতনতা ও অতীত অভিজ্ঞতার ওপর ভর করে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে টিকে আছে।

পাকিস্তানের বোমা হামলায় যুক্তরাষ্ট্রের হাত

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে খাদিজা কুবরা (সা.) মসজিদে সংঘটিত সন্ত্রাসী বিস্ফোরণকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও অপরাধমূলক হামলা বলে অভিহিত করেছে এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছে।

আনসারুল্লাহ জানায়, যুক্তরাষ্ট্র তাকফিরি গোষ্ঠীগুলোকে হাতিয়ার করে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চায়, যাতে মুসলিম উম্মাহ শত্রুদের ষড়যন্ত্র ও ইসলামী পবিত্রতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারে।

ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের ফাঁদ সম্পর্কে মেদভেদেভের সতর্কবার্তা

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার গ্যাস না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিজেরাই একটি কাঠামোগত সংকট সৃষ্টি করেছে এবং তাদের অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, “রাশিয়ার গ্যাসের সরবরাহ যত কমবে, দাম তত বাড়বে। এর ফলে ইউরোপে  মন্দা, শিল্প উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাবে এবং আয় কমবে ও ভোগের ধারাবাহিক পতন ঘটছে।”

মেদভেদেভ আরও বলেন, রাশিয়ার জ্বালানি উৎস থেকে বেরিয়ে যাওয়ায় ইউরোপ এখন পুরোপুরি মার্কিন গ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং কার্যত ওয়াশিংটনের নির্দেশ মেনে চলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তিনি এটিকে “একটি ভয়াবহ ফাঁদ” বলে আখ্যা দেন।

ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনিদের বিক্ষোভ

ইয়েমেনের রাজধানী সানার আল-সাবইন স্কয়ার  এবং সা‘দা প্রদেশসহ দেশের বিভিন্ন প্রদেশের প্রধান চত্বরে শুক্রবার বিপুল সংখ্যক মানুষ গাজায় ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে সমাবেশে অংশ নেয়। এই বিক্ষোভে ইয়েমেনিরা ফিলিস্তিন ও প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।

Tags

Your Comment

You are replying to: .
captcha