২২ এপ্রিল ২০২৬ - ০০:৪৮
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল বাড়াল ট্রাম্প

মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, ট্রাম্পের ঘোষণার তেমন কোনো ‘গুরুত্ব নেই’ আর এটি একটি ‘কৌশল হতে পারে’।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এ ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানায়, শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে সে সম্মতি দিয়েছে।



ট্রাম্প বলে, ইরানের নেতা ও প্রতিনিধিরা ‘একটি সমন্বিত প্রস্তাব নিয়ে আসার আগ পর্যন্ত’ দেশটিতে হামলা স্থগিত রাখার অনুরোধে সে রাজি হয়েছে।

দুই সপ্তাহ আগে শুরু হওয়া এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ট্রাম্প বলে, ‘ইরানের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো একটি চূড়ান্ত পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত’ এটা কার্যকর থাকবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অধিভুক্ত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরান যুদ্ধবিরতি বাড়ানোর জন্য বলেনি আর তেহরান ফের মার্কিন নৌ-অবরোধ শক্তি দিয়ে ভাঙার হুমকি দিয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, ট্রাম্পের ঘোষণার তেমন কোনো ‘গুরুত্ব নেই’ আর এটি একটি ‘কৌশল হতে পারে’।

Tags

Your Comment

You are replying to: .
captcha