আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাংলাদেশে ইরানি দূতাবাস অনষ্ঠিত এই বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল, আঞ্চলিক নিরাপত্তা, তেল সরবরাহ ব্যবস্থা এবং উভয়পক্ষের সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, জনতার দলের মহাসচিব আজম খান, সাবেক কূটনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ঈসা শাহেদী এবং ইরান দূতাবাসের অন্যান্য কর্মকর্তা
বৈঠকে ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি বাংলাদেশের প্রতি ইরানের ইতিবাচক মনোভাব ও সহযোগিতার আগ্রহের কথা উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশি জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই।
তবে জাহাজ সংক্রান্ত কিছু আনুষ্ঠানিক তথ্য ও প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগায় নির্ধারিত অনুমোদন কার্যক্রমে সাময়িক বিলম্ব হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে ইরানের জনগণের প্রতি সংহতি ও সহায়তা বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে জানানো হয়, সংশ্লিষ্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো তহবিল সংগ্রহ করা হচ্ছে না।
তবে ইরানের দূতাবাসের মাধ্যমে মানবিক সহায়তা পাঠাতে আগ্রহীদের জন্য অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট বা সরাসরি দূতাবাসে যোগাযোগের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। অর্থ জমা দিলে দূতাবাস থেকে মানি রিসিট প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়।
Your Comment