২২ এপ্রিল ২০২৬ - ২২:৩১
ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে চায় ইসরাইল

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলে, ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত/তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এক ভিডিও বিবৃতিতে কাটজ বলে, ‘ইসরাইলি সেনাবাহিনী প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—উভয় দিক থেকেই প্রস্তুত, এবং লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করা হয়েছে।’



আরও বলে, ‘আমরা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছি—প্রথমত খামেনি বংশধারাকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য... এবং পাশাপাশি ইরানকে অন্ধকার যুগ ও পাথর যুগে ফিরিয়ে নিতে তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে তাদের জাতীয় অর্থনৈতিক কাঠামো ভেঙে ফেলার জন্য।

কাটজ দাবি করে, ‘এবার যখন হামলা পুনরায় শুরু হবে, তা ভিন্ন ও আরও প্রাণঘাতী হবে এবং সবচেয়ে সংবেদনশীল স্থানে বিধ্বংসী আঘাত হানা হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। এটি ৮ এপ্রিল কার্যকর হয়েছিল এবং তেহরানের সঙ্গে আলোচনার জন্য সময় তৈরি করার উদ্দেশ্যে বাড়ানো হয়েছে।

নতুন আলোচনার পরিকল্পনা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও তা বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha