৫ মে ২০২৬ - ২২:১৪
নিউইয়র্ক টাইমস: মার্কিন নৌবাহিনী দুর্বল হয়ে পড়ছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ভাণ্ডারের অস্ত্রের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দেশটি ইউরোপীয় মিত্রদের এই বলে সতর্ক করেছে যে, মজুদ পুনরায় পূরণের লক্ষ্যে অস্ত্র সরবরাহে অনেক সময় লাগবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে- ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে খালি হয়ে যাওয়া অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণের প্রচেষ্টার মধ্যে ওয়াশিংটন ইউরোপীয় মিত্রদের ব্রিটেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া ও এস্তোনিয়াকে এই বলে সতর্ক করেছে যে, মার্কিন অস্ত্র সরবরাহে অনেক বেশি বিলম্বের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে।


নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে লিখেছে, মার্কিন নৌবহরের সক্ষমতা হ্রাস, সামরিক ব্যয় বৃদ্ধি এবং চীনের নৌ শক্তির দ্রুত উত্থান- এ সবই ওয়াশিংটনের সামুদ্রিক প্রাধান্যের ধীরে ধীরে পতনের লক্ষণ। পশ্চিম এশিয়ার যুদ্ধগুলোর পর সামরিক ব্যয় কমিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্র আধুনিক যুদ্ধের প্রস্তুতি হারিয়েছে। দেশটির নৌবাহিনী কিছু গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের নিয়ন্ত্রণও হারিয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha