আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি চ্যানেল ১২-এর বিশ্লেষক আলমোগ বুকার বলে, ‘আমরা আবার নাসরুল্লাহর সেই সমীকরণে ফিরে গেছি; যেগুলো নেতানিয়াহু ও কাতজ বিলুপ্ত হওয়ার কথা বলেছিল।’
ইসরায়েলি মিডিয়া বিশ্লেষক আভি আশকেনাজি বলে, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সামনে ইসরায়েলি সেনাদের পিছু হটার ফলে এবং তারা ইসরায়েলের ভেতরে ফিরে যাওয়ার কারণে সেনাবাহিনীর জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।
আলমোগ বুকার বলে, সেনাপ্রধান আইয়াল জামির ঠিক করেছেন আরও সেনা লেবানন থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে তারা হিজবুল্লাহর সহজ লক্ষ্য না হয়।
এদিকে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলি সেনারা এখন ‘শিকারি’ থেকে ‘শিকারে’ পরিণত হচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক সেনা নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
Your Comment