২৬ মে ২০২৬ - ১৬:৪০
ইরানের ড্রোন-মিসাইল উৎপাদন হার দেখে অবাক মার্কিন গোয়েন্দারা

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির পর ধারণার চেয়েও দ্রুত সময়ে ইরান ড্রোন ও মিসাইল উৎপাদন করছে। সংবাদমাধ্যম সিএনএন বলেছে, ইরান যে গতিতে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতা ফিরিয়ে আনছে— তা মার্কিন গোয়েন্দাদের অবাক করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান।



যুদ্ধবিরতি কাজে লাগিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করবে, এটি জানতেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। কিন্তু তারা যে এত দ্রুত সময়ের মধ্যে এটি অর্জন করতে চাইবে সেটি বুঝতে পারেননি তারা।

এক গোয়েন্দা সিএএনকে জানিয়েছেন, যুদ্ধের আগে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল, তারা ছয় মাসের মধ্যে সেই আগের অবস্থানে ফিরে যেতে পারে। তিনি বলেছেন, “গোয়েন্দা কমিউনিটি ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের যে ধারণা করেছিল তার সবকিছু ছাপিয়ে গেছে তেহরান।”

আর এক্ষেত্রে ইরানকে সহায়তা করছে চীন ও রাশিয়া।অপর এক মার্কিন গোয়েন্দা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে মিসাইলের উপকরণ দিচ্ছে চীন। এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সিএনএনে যে খবর প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা। তারা ইরানকে মিসাইলের কোনো উপকরণ দেননি।

একটি সূত্র বলেছেন, ইরান যে গতিতে তাদের অস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে, তা নির্দেশ করছে, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও জটিল পরিস্থিতি তৈরি করতে পারবে দেশটি।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি বলে জানিয়েছে সিএনএন।

Tags

Your Comment

You are replying to: .
captcha