২৬ মে ২০২৬ - ২২:৪৭
কারবালায় বাইনুল হারামাইনে দোয়া আরাফা অনুষ্ঠিত / ইরান ও ইসলামী দেশগুলো থেকে হাজার হাজার যিয়ারতকারী অংশগ্রহণ করেন

ইরাকে পবিত্র কারবালা নগরীতে আরাফার দোয়ার আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ইরাকের বিভিন্ন শহর ও ইরানসহ ইসলামী দেশগুলো থেকে আহলে বাইত (আ.)-এর হাজার হাজার অনুসারী এই আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগদান করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকে পবিত্র কারবালা নগরীতে আরাফার দোয়ার আধ্যাত্মিক অনুষ্ঠানটি এক ভিন্ন আবহ ধারণ করে এবং ইরাকের বিভিন্ন শহর ও ইরানসহ ইসলামী দেশগুলো থেকে আহলে বাইতের (আ.) হাজার হাজার অনুসারী এই আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগদান করেন।



যিয়ারতকারী এবং দোয়ায় অংশগ্রহনকারী কারবালা শহরের দুটি পবিত্র স্থানে আরাফার দোয়া পড়েন: প্রথমে ‘বাইনুল-হারামাইন’-এ এবং তারপর ‘হুসাইনি তাঁবু’-তে।

বাইনুল-হারামাইনের অনুষ্ঠানটি হুসাইনি পবিত্র মাজারের উদ্যোগে এবং হুসাইনি তাঁবুর অনুষ্ঠানটি সর্বোচ্চ নেতার প্রতিনিধিদলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

আহলে বাইতের হাজার হাজার ইরানি যিয়ারতকারী অনুষ্ঠানে যোগদান করেন এবং আধ্যাত্মিকতা ও প্রার্থনায় পরিপূর্ণ এক পরিবেশে তাঁরা আরাফার দোয়া পাঠ করেন। 

Tags

Your Comment

You are replying to: .
captcha