৬ জুন ২০২৬ - ০২:৩৯
বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়

ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে জড়ো হতে শুরু করেন। ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা পূর্ণ হয়ে ওঠে মুসল্লিদের উপস্থিতিতে।



 কঠোর নিরাপত্তা ও বিভিন্ন বিধিনিষেধ থাকা সত্ত্বেও অনেক মুসল্লি বাধা অতিক্রম করে পবিত্র এই স্থানে পৌঁছান।


গত কয়েক বছর ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে অনেক মুসল্লি নিয়মিতভাবে সরাসরি মসজিদে প্রবেশ করতে পারছেন না।

এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদে প্রবেশাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ ও সীমাবদ্ধতার অভিযোগ উঠছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha