১৩ জুন ২০২৬ - ২৩:৫৮
ইসরাইল-আমেরিকার ভুল হিসাব-ইরান ভেনেজুয়েলা নয়

বিশিষ্ট আরব লেখক ও বিশ্লেষক আবদুল বারি আতওয়ান সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি এবং ইরান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর ভুল মূল্যায়নের কথা উল্লেখ করে বলেছেন: ইরান কাউকে ভয় করে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আবদুল বারি আতওয়ান বলেছেন: ইরান কাউকে ভয় করে না। নিজেদের দৃঢ়তা ও প্রতিরোধের মাধ্যমে তারা শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। কাজেই ভেনেজুয়েলার মতো সহজে ইরানকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।



লন্ডনপ্রবাসী ফিলিস্তিনি লেখক ও বিশ্লেষক আবদুল বারি আতওয়ান তাঁর ওয়েবসাইট 'রায় আল-ইয়াওম'-এ প্রকাশিত এক ভিডিও বিশ্লেষণে ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, এই হামলা স্পষ্ট করে দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র কিংবা দখলদার ইসরায়েল-কোনো পক্ষকেই ভয় করে না। ট্রাম্প যদিও এর আগে দাবি করেছিলেন-ইরানের সমস্ত অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এখন সবাই দেখছে, ইরান তার কৌশলগত নীরবতা ভেঙে দ্রুত, তাৎক্ষণিক ও কৌশলগত জবাব দেওয়ার পর্যায়ে প্রবেশ করেছে।

আতওয়ান আরও বলেন, ইরান আগেই স্পষ্টভাবে ঘোষণা করেছিল-বৈরুতের দক্ষিণ উপশহর (দাহিয়াহ)-তে হামলা হলে তারা দ্রুত প্রতিক্রিয়া জানাবে। তেহরান এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তারা জবাব দিয়েছে, যাতে প্রমাণিত হয় যে তারা শুধু কথার মানুষ নয়, কাজের মাধ্যমেই নিজেদের অবস্থান তুলে ধরে।

তার ভাষায়, এই যুদ্ধে ইরানের নীতি হলো-বিজয় অথবা শাহাদাত-এর বাইরে তারা অন্য কোনো বিকল্প বিবেচনা করে না।

প্রতিরোধ ফ্রন্টর 'ঐক্যবদ্ধ ময়দান' তত্ত্বের বাস্তব প্রতিফলন

রায় আল-ইয়াওম পত্রিকার সম্পাদক বলেন, সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে, প্রতিরোধ ফ্রন্টের 'ঐক্যবদ্ধ ময়দান' নীতি শক্তিশালীভাবে বাস্তব রূপ পেয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করেছে-ইরান কোনো অবস্থাতেই হিজবুল্লাহকে পরিত্যাগ করবে না। কারণ হিজবুল্লাহ বহু ত্যাগ স্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই তেহরানের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনও কার্যত প্রতিরোধ অক্ষের ঐক্যবদ্ধ ময়দানে যোগ দিয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেল আবিব ও ইয়াফাকে লক্ষ্যবস্তু করেছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আনসারুল্লাহ ইয়েমেনের কৌশলগত 'বাব আল-মান্দাব প্রণালী' ইসরায়েলি জাহাজগুলোর জন্য বন্ধ করে দিয়েছে।

সবশেষে আতওয়ান জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও তেল আবিবের কর্মকর্তাদের বুঝতে হবে-ইরান ভেনেজুয়েলা নয়। এই সামরিক আগ্রাসনের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি মারাত্মক ভুল হিসাবের মধ্যে পড়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha