আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে দক্ষিণ লেবাননে গতরাতের সংঘর্ষে ১৭ জন ইসরায়েলি কর্মকর্তা ও সেনা আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন অঙ্গহানির শিকার হয়েছে।
এছাড়া, একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যাটালিয়ন কমান্ডারসহ ৫ জন সেনা নিহত হয়েছে।
এদিকে, লেবানের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা ব্যাপক অভিযান চালিয়ে এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী আত-তাহের ও কাফরতাবনিত এলাকায় ইসরায়েলি বাহিনীর তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে এবং শত্রুপক্ষের বহু সেনাকে হত্যা করে এক স্মরণীয় বীরত্বগাথার জন্ম দিয়েছে।
Your Comment