আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়।
যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়ালি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের অবসান ঘটানো।
বিবৃতিতে এসএনএসসি জানায়, তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজোবা খামেনেয়ী নির্দেশনা বাস্তবায়নে কোনো ছাড় দেবে না এবং ইরানি জনগণের অধিকার ও ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে থাকবে। একই সঙ্গে শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যৎ আলোচনাগুলো ইরানের স্বার্থকে কেন্দ্র করেই এগিয়ে নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
সংস্থাটি আরও জানায়, “আমরা বিশ্বাসঘাতক ও চুক্তিভঙ্গকারী শত্রুর ওপর পূর্ণ অবিশ্বাস রেখে আলোচনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। যুক্তরাষ্ট্র কোনো ধরনের লঙ্ঘন করলে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।”
১৪ দফার এই চুক্তিতে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের মধ্যে আরও আলোচনার কথা বলা হয়েছে। এতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক চলাচল পুনরায় চালুর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
Your Comment