৩০ জুন ২০২৬ - ১৯:১১
ইরানকে অর্থনৈতিক ছাড় দিয়ে ট্রাম্প নতি স্বীকার করেছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের পারমাণবিক আলোচক দলের জ্যেষ্ঠ সদস্য রবার্ট ম্যালি বলেছে, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি আনতে অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রবার্ট ম্যালি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন যে, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা শিথিল করার আগ্রহ এমন একটি নীতিরই প্রতিফলন যার নেতৃত্ব স্বয়ং ট্রাম্প দিচ্ছে।



ম্যালি বলেন, “ট্রাম্প এখন ইরানের সঙ্গে আলোচনা করছে এবং একজন আলোচকের যা করা উচিত, সে সেটাই করছে। অর্থাৎ, ইরানের জন্য অর্থনৈতিক সুযোগ ও প্রণোদনা তৈরি করছে, যাতে এর বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত বিষয়ে কিছু পদক্ষেপ নেয়।”

তার মতে, যে কোনো আলোচনায় উভয় পক্ষকে কিছু না কিছু সুবিধা দিতে হয় এবং কূটনৈতিক সমঝোতা অর্জনের জন্য অর্থনৈতিক প্রণোদনা একটি স্বাভাবিক উপাদান।

রবার্ট ম্যালি আরও বলেন, ট্রাম্প তার প্রথম মেয়াদকালে এই বাস্তবতাকে অস্বীকার করার চেষ্টা করেছিলে। এমনকি গত প্রায় দেড় বছর ধরেও তিনি একই অবস্থান ধরে রাখার চেষ্টা করেছে।

তবে ম্যালির ভাষায়, “এখন তিনি এই বাস্তবতাকে মেনে নিয়েছে” এবং আলোচনার অগ্রগতির জন্য অর্থনৈতিক প্রণোদনার পথ বেছে নিতে বাধ্য হয়েছে।

সাবেক এই মার্কিন আলোচকের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক, নিষেধাজ্ঞা এবং পারমাণবিক ইস্যু নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনা ও বিতর্ক চলছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha