৫ জুলাই ২০২৬ - ১৮:৫১
জাতির সর্বোচ্চ নেতার জানাজার নামাজ-মোসাল্লা, তেহরান।

বিশ্বের প্রধান গণমাধ্যমগুলোতে বিপ্লবের শহীদ নেতার বিদায়লগ্নের সংবাদ প্রচার

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশ্বের প্রধান প্রধান গণমাধ্যম বিপ্লবের শহীদ নেতার বিদায় অনুষ্ঠানটি নিজ নিজ স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে।



শুক্রবার অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করে ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে যে, আয়াতুল্লাহ আলি খামেনেইর ছয় দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রায় সমগ্র ইরান জুড়ে লাখ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

রয়টার্স:  শত্রুর হামলায় আয়াতুল্লাহ খামেনেইর শাহাদাতবরণ শিয়া সম্প্রদায়ের শাহাদাত ও শোক পালনের সেই শক্তিশালী ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ—যে ঐতিহ্যে শোকাতুর জনতা বুকে আঘাত করে এবং শিকল দিয়ে নিজেদের শরীরে আঘাত করে শোক প্রকাশ করে।

দ্য গার্ডিয়ান:  ইরানের শহীদ নেতার বিদায় অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যা জাতীয় শোক, রাষ্ট্রীয় কর্তৃত্ব, প্রতিরোধ চেতনা এবং ইরানের অভ্যন্তরীণ সামাজিক সংহতির এক মহিমান্বিত বহিঃপ্রকাশ হয়ে উঠবে।

ফ্রান্স ২৪:  শহীদ নেতার শেষকৃত্যের প্রস্তুতির পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারকে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সতর্ক করেছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস:  ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তারা এই অনুষ্ঠানটিকে জাতীয় ঐক্য, ইসলামি বিপ্লবের পথ ধরে চলা এবং বিপ্লবের মহান আদর্শের প্রতি আনুগত্য নবায়নের প্রতীক হিসেবে দেখছেন।

সিনহুয়া: অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের কর্মকর্তা ও প্রতিনিধিরা যোগ দেন; এদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Tags

Your Comment

You are replying to: .
captcha