আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ীর পবিত্র দেহ ১৪০৫ সালের ১৯ তীর (শুক্রবার) ভোরবেলা ইমাম রেযা (আ.)- এর আলোকোজ্জ্বল মাজারের ‘দারুয-যিকর’ কক্ষে সমাহিত করা হয়।
بسم الله الرحمن الرحیم
مِنَ الْمُؤْمِنِینَ رِجالٌ صَدَقُوا ما عاهَدُوا اللّهَ عَلَیْهِ فَمِنْهُمْ مَنْ قَضى نَحْبَهُ وَ مِنْهُمْ مَنْ یَنْتَظِرُ وَ ما بَدَّلُوا تَبْدِیلاً
🖤 শহীদ নেতার জন্য *‘লাইলাতুল দাফন’*-এর নামাজ...
⚫️ *‘লাইলাতুল দাফন’*-এর নামাজ আদায়ের নিয়মটি হলো নিম্নরূপ:
প্রথম রাকাতে সূরা আল-ফাতিহা ও আয়াতুল কুরসি পাঠ করতে হবে;
দ্বিতীয় রাকাতে সূরা আল-ফাতিহা ও সূরা আল-কদর দশবার পাঠ করতে হবে; এবং নামাজ শেষে বলতে হবে:
«اَللّهُمَّ صَلِّ عَلی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ ابْعَثْ ثَوابَها إلی قَبرِ فُلانِ بنِ فُلانْ»
(فُلانِ بنِ فُلانْ)
অমুক, অমুকের ছেলে’ বলার পরিবর্তে প্রত্যেক শহীদ ও তাঁর পিতার নাম পাঠ করতে হবে।
শহীদদের নাম ও তাঁদের পিতার নাম:
🖤 মহান আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ী; পিতার নাম: সৈয়দ জাওয়াদ
▪️ শহীদ মেসবাহ-ওল-হোদা বাকেরি কানি; পিতার নাম: মোহাম্মদ বাকের
▪️ শহীদ যাহরা হাদ্দাদ-আদেল; পিতার নাম: গোলাম আলী
▪️ শহীদ সাইয়্যেদেহ বুশরা হোসেইনী খামেনেয়ী; পিতার নাম: সৈয়দ আলী
▪️ শহীদ যাহরা মোহাম্মদী গোলপায়গানি; পিতার নাম: মোহাম্মদ জাভেদ
আজ রাত শুক্রবার বাদ মাগরিব নামাজ আদায় করতে হবে।
Your Comment