আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ডোনাল্ড ট্রাম্প নিজের আগের অবস্থান থেকে সম্পূর্ণ ‘ইউ-টার্ন’ নিয়ে বিতর্কিত এই শুল্ক আরোপের ঘোষণাটি বাতিল করেছে।
তবে শুল্কের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের বিষয়টি সে আবারও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালি ইরান ব্যতীত বিশ্বের অন্য যেকোনো দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
ইরানকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলে, ‘ইরানের মিথ্যাচারী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্বের কারণেই তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে, যা মূলত দেশটিকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’
পূর্বে ঘোষিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিকল্প হিসেবে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছে ট্রাম্প। উল্লেখ করে, শুল্ক আরোপের পরিবর্তে এখন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ‘বাণিজ্য ও বিনিয়োগ’ চুক্তির মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা হবে।
Your Comment