১৪ জুলাই ২০২৬ - ২৩:১১
চিরকালই হরমুজ প্রণালির রক্ষক থাকবে ইরান

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিপরীতে ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইরান সব সময়ই হরমুজ প্রণালির মূল ‘প্রহরী’ ছিল এবং ভবিষ্যতেও চিরকাল তা-ই থাকবে।



এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত ইরান দীর্ঘদিন ধরেই নিশ্চিত করে আসছে। ফলে এই সুরক্ষার জন্য কোনো ক্ষতিপূরণ বা মাশুল আদায় করতে হলে তা ন্যায্য হওয়া উচিত। 

ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে আরাকচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট একেবারেই ঠিক কথা বলেছে যে যারা হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ পথ নিশ্চিত করবে, তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত।

আর ইরান চিরকালই এই প্রণালির রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ ফি-কে অতিরিক্ত আখ্যা দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান এই মাশুল নির্ধারণের ক্ষেত্রে ন্যায্য আচরণ করবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যটি মূলত ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে এলো। সম্প্রতি ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ঘোষণা করেন যে ওয়াশিংটন ইরানের ওপর আবারও নৌ-অবরোধ আরোপ করতে যাচ্ছে। 

Tags

Your Comment

You are replying to: .
captcha