আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ড. মোহাম্মদ হোসেন মোখতারি পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের প্রয়োজনীয়তা, বলপ্রয়োগের পরিবর্তে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে বিশ্ব ক্যাথলিকদের নেতা পোপ চতুর্দশ লিও-র সুস্পষ্ট ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন।
এই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, পারমাণবিক প্রযুক্তির অধিকারী দেশগুলো—বিশেষ করে যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে—১৯৬৮ সালে ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ (এনপিটি)-তে স্বাক্ষর করা সত্ত্বেও পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক তাদের বাধ্যবাধকতা পূরণে এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
ভ্যাটিকানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও পারমাণবিক অস্ত্রধারী ইরানের মোকাবিলার ক্ষেত্রে ওয়াশিংটন ও ভ্যাটিকানের অভিন্ন লক্ষ্যের কথা উল্লেখ করার পর এই চিঠিটি লেখা হয়েছিল; একইসাথে তিনি এ অঞ্চলে ও বিশ্বে ইরানের সৃষ্ট হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন দাবিগুলোরও পুনরাবৃত্তি করেছিলেন।
ভ্যাটিকানে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে, মার্কিন সরকার অস্ত্র উৎপাদনের মাধ্যমে তার অর্থনীতিকে ব্যাপক হত্যাকাণ্ড ও পৃথিবী ধ্বংসের সাথে যুক্ত করেছে এবং ‘প্রতিরোধ’ (deterrence)-এর অবৈধ অজুহাত ছাড়িয়ে এমনকি পারমাণবিক হুমকি ও ইরানের হাজার বছরের প্রাচীন সভ্যতা ধ্বংসের পথেও পা বাড়িয়েছে।
Your Comment