আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাংলাদেশে সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রতিনিধি হোজ্জাতুল ইসলাম ওয়াল-মোসলেমিন সাইয়্যেদ মেহেদি আলিজাদেহ মুসাভি ঢাকা শহরের একদল সুন্নি আলেম, শিক্ষাবিদ এবং মসজিদের ইমামদের সাথে এক আন্তরিক বৈঠক ও আলোচনা করেছেন।
এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়; যার মধ্যে রয়েছে ইসলামি উম্মাহর ঐক্য, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতার জোরদারকরণ, ইসলামি বিশ্বের আলেম ও পণ্ডিতদের মধ্যে সংলাপের প্রসার এবং ইসলামি উম্মাহর সম্মুখিন চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম চিন্তাবিদদের ভূমিকা।
হোজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমিন আলিজাদেহ মুসাভি ইমাম খোমেনেয়ীর ব্যক্তিত্ব ও ইরানের ইসলামি বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার এবং নিপীড়ন, দখলদারিত্ব ও বিশ্ব-অহংকারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে, বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন সুন্নি আলেম—ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনব্যবস্থার নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি—ইসলামি বিশ্বে প্রতিরোধ চেতনা জোরদার করার ক্ষেত্রে ইরানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সেখানে উপস্থিত কারও কারও মতে, মুসলিম জাতিসমূহের জাগরণের ক্ষেত্রে ইরানের ইসলামি বিপ্লব গভীর প্রভাব ফেলেছে। তাঁদের বিশ্বাস, ইরান দুটি যুগান্তকারী পর্যায় অতিক্রম করেছে: প্রথমত, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এবং দ্বিতীয়ত, ২০২৫ সালের ঘটনাবলি।
ইরানি জনগণের আত্মত্যাগ, শাহাদাতবরণ এবং হুমকি ও যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধের যে চেতনা—তা এই ঘটনাগুলোকে চালিত করেছে এবং এর ফলে জাতীয় সংহতি সুদৃঢ় হওয়ার পাশাপাশি তা মুসলিম জাতিগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।
Your Comment