২৩ জুলাই ২০২৬ - ১০:২৩
যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ‘অপারেশন থান্ডার’ অব্যাহত রেখেছে ইরান

যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ‘অপারেশন থান্ডার’ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। কারা জানায়, ‘অপারেশন থান্ডার’-এর ২০তম ধাপে এবং একাধিক দফায় তারা বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর আবাসন ও মোতায়েন এলাকায় আরাশ একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিবৃতিতে বলা হয়, শেখ ঈসা ঘাঁটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কেন্দ্র, যেখান থেকে বিমান অভিযান এবং ড্রোন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়।

ইরানের সেনাবাহিনী আরও জানায়, দেশের বিরুদ্ধে শত্রুপক্ষের আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তিতে তাদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha