আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকি সংসদে ‘হুকুক’ আন্দোলনের প্রতিনিধি আল-সাইদি, পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর অবস্থান লক্ষ্য করে চালানো হামলার বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে তাঁর দায়িত্ব পালন করতে এবং কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে আল-সাইদি ঘোষণা করেন: “সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তাঁর দায়িত্ব পালনে এবং এই আগ্রাসনের সামরিক জবাব দেওয়ার জন্য আদেশ জারি করতে বাধ্য।”
তিনি জোর দিয়ে বলেন যে, সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন যা এই আগ্রাসনের মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ।
আল-সাঈদি আরও বলেন যে, ইরাকিদের জীবনের মূল্য কম নয়; আর ইরাকের ক্ষেত্রে ওয়াশিংটন ও রিয়াদের যে কলঙ্কজনক অতীত রয়েছে, তা এমন কোনো পদক্ষেপ ছাড়া মুছে ফেলা সম্ভব নয় যা জাতির মর্যাদা সমুন্নত রাখে। এছাড়া তিনি এই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়াকে কেবল আনুষ্ঠানিক বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ রাখার প্রবণতারও সমালোচনা করেন।
Your Comment