২৫ এপ্রিল ২০২৬ - ১২:১২
কেরি: নেতানিয়াহু আগের তিন মার্কিন প্রেসিডেন্টকেও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছিল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের তিন জন মার্কিন প্রেসিডেন্টদের কাছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তাব দিয়েছিল/কিন্তু তারা সবাই যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এ অতিথি হিসেবে আলাপের সময় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলে, ‘ওবামা না বলেছিল, বুশ না বলেছিল, প্রেসিডেন্ট বাইডেনও না বলেছিল, আমি সেইসব আলোচনার অংশ ছিলাম।’



সাবেক এই মার্কিন কর্মকর্তা বলে, পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সঙ্গে যুদ্ধে যেতে রাজি হয়নি। কারণ, তারা তখনও ‘শান্তিপূর্ণ উপায়ের সব পথ যাচাই করে দেখেনি।’

জন কেরি যুক্তি দেয়, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ- দুই যুদ্ধ থেকেই একটি সাধারণ শিক্ষা পাওয়া যায়। একজন ভিয়েতনাম যোদ্ধা হিসেবে তিনি ব্যক্তিগতভাবে জানেন, মার্কিন জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।

সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলে, ‘ভিয়েতনামের একজন যোদ্ধা হিসেবে বলছি, যেখানে এ ধরনের সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল- সেখানে আমাদের কাছে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে মিথ্যা বলা হয়েছিল। ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের শিক্ষা হলো, মার্কিন জনগণের কাছে মিথ্যা বলবে না। তারপর তাঁদের ছেলেমেয়েদের যুদ্ধে পাঠাতে বলবে না।’

Tags

Your Comment

You are replying to: .
captcha