২৭ এপ্রিল ২০২৬ - ১২:২৪
ইরান যুদ্ধের মাশুল গুনছে ইউরোপ

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের উত্তাপ এবার সরাসরি ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতে আঘাত হেনেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং বিমানের জ্বালানির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় চরম সংকটে পড়েছে ইউরোপ।




পরিসংখ্যান অনুযায়ী, এই অচলাবস্থার কারণে ইইউভুক্ত দেশগুলোর প্রতিদিন প্রায় ৫৮ কোটি ৪০ লাখ (৫৮৪ মিলিয়ন) মার্কিন ডলার আর্থিক ক্ষতি হচ্ছে।


ইউরোপীয় কমিশনার সতর্ক করেছেন যে, যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইউরোপের শিল্প উৎপাদন ও পরিবহণ খাত চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত যুদ্ধবিরতি বা বিকল্প কোনো পথ না বের হলে ইউরোপীয় অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে।

এদিকে, দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা হরমুজ প্রণালিতে উত্তজনা থাকলেও একটি ইতিবাচক খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং অপারেটর, জার্মানির হ্যাপাগ-লয়েড কোম্পানির একটি জাহাজ শুক্রবার (২৪ এপ্রিল) সফলভাবে এই প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। জাহাজ চলাচলে কঠোর কড়াকড়ি ও ঝুঁকির মধ্যেই এই পারাপারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha