২ মে ২০২৬ - ২২:২৫
জয়নাব (সা.আ.)-এর মাজারে জুমার নামাজের খতিবকে হত্যা

দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সন্ত্রাসী হামলায় হযরত জয়নাব (সা.আ.)-এর মাজারের মুসলিম আলেম ও জুমার নামাজের খতিব ‘সৈয়দ ফারহান হাসান আল-মনসুর’ শাহাদাত বরণ করেন।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি এই জঘন্য অপরাধের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, সিরিয়াসহ এই অঞ্চলের ধর্মীয় স্থান এবং আলেমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড হলো এ অঞ্চলের দেশগুলোতে বিদ্রোহ ও বিভাজন উস্কে দেওয়ার ইহুদিবাদী ষড়যন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শয়তানি চক্রান্তের অংশ। তাই, সকল পক্ষের জন্য এই চক্রান্তগুলো সম্পর্কে সতর্ক থাকা এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে চূড়ান্তভাবে মোকাবিলা করার জন্য নিজ নিজ দায়িত্ব পালন করা অপরিহার্য।

শহীদ আলেমের পরিবার, জাতি এবং সিরিয়ার ধর্মীয় আলেম সম্প্রদায়ের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি জনাব ইসমায়িল বাকায়ি এই সন্ত্রাসী অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান করার দাবি জানান।

সেইসাথে তিনি সন্ত্রাসবাদ নির্মূলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ দেশের জনগণ, আলেম এবং সকল জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের ওপরও জোর দেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha