আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "রাজনীতি যদি কেবল শক্তি বা ক্ষমতা প্রদর্শনীর জন্য হয়, তবে তার ফল হলো আজকের এই বিশ্ব যেখানে বিশৃঙ্খলা, নিপীড়ন, অবিচার ও দস্যুতা বিরাজমান।"
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, "ইরানি জাতীর আদর্শ এবং আমাদের ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞানের দৃষ্টিকোণ থেকে নৈতিকতা ছাড়া শক্তি বা ক্ষমতা অর্থহীন। ইরান একটি নৈতিক ও দায়িত্বশীল শক্তির প্রতিনিধিত্ব করে এবং এর শত্রুরা হলো দায়িত্বজ্ঞানহীন ও জবাবদিহিহীন শক্তির দৃষ্টান্ত।
Your Comment