আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তেহরানের জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি ইরানি জনগণের প্রায় ৭০ দিনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই স্থিতিশীলতা ও দৃঢ়তা এসেছে সেই জিহাদি সংস্কৃতি থেকে, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা থেকে প্রাণীত হয়েছে।
তিনি পাকিস্তানের মাধ্যমে আদান-প্রদান হওয়া বার্তাগুলোর প্রসঙ্গে আলোচনা করে বলেন, এ বিষয়ে গৃহীত প্রচেষ্টা প্রশংসাযোগ্য। তিনি আরও বলেন: প্রায় ৭০ দিন ধরে যারা দৃঢ়ভাবে মাঠে আছেন, সেই জনগণের মূল দাবি হলো একটি সম্মানজনক আলোচনা নিশ্চিত করা।
তিনি ইরানের আলোচক দলের উদ্দেশে বলেন: এই আলোচনার সময় নিজেদের নীতি ও মৌলিক অবস্থান থেকে বিন্দুমাত্রও পিছু হাটবেন না।
তেহরানের জুমার নামাজের খতিব শত্রুপক্ষের পরিচালিত মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা উল্লেখ করে বলেন: সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ। শত্রুরা মানুষের মনোবল দুর্বল করতে এবং তাদের মাঝে হতাশা সৃষ্টি করতে মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে। জনগণকে সচেতন থাকতে হবে, কারণ শত্রুরা আপনাদের ক্লান্ত ও দুর্বল হিসেবে তুলে ধরতে চায় এবং মিথ্যা সংবাদ ও বিভ্রান্তিকর বিশ্লেষণ ছড়াচ্ছে। তাই তাদের কথায় কান দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন: শত্রুরা জাতির মধ্যে বিভেদ ও মতপার্থক্য সৃষ্টি করতে চায়, কিন্তু আল্লাহর রহমতে ইরানের জনগণ ও দায়িত্বশীলদের মধ্যে পূর্ণ ঐক্য বিরাজ করছে।
Your Comment