আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বহুদিন পর নিজ আবাসস্থলে ফিরলেন শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী!
শোকাবহ এ অনুষ্ঠানে আহলে বাইত (আ.)-এর স্মরণে শোকগাথা পাঠকারীরা নানা শোকগাথা পরিবেশন করেছেন এবং ইসলামী বিপ্লবের শহীদ নেতার শোকে নওহা পড়েছেন।
ইসলামী বিপ্লবের শহীদ নেতার দাফন-আয়োজক কমিটির মুখপাত্র ঈমান আত্তারজাদেহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কে লিখেছেন, “আজ রাতে (বৃহস্পতিবার রাত) মাগরিব ও এশার নামাজ আদায়ের পর ইরানের শহীদ নেতাকে বিদায় জানানোর প্রথম শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় ও তৃতীয় আরোপিত যুদ্ধের শহীদ পরিবারের সদস্যরা, সর্বোচ্চ নেতার কার্যালয়ের শহীদদের পরিবার এবং সর্বোচ্চ নেতার নিরাপত্তা ইউনিটের শহীদদের পরিবার যুগের অনন্য ব্যক্তিত্ব হজরত আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী (রহ.)-এর পবিত্র মরদেহকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন।
এদিকে, আজ থেকে রাজধানী তেহরানের মুসাল্লায় শেষ বিদায়ের শোকানুষ্ঠান শুরু হবে। আগামীকাল সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামী সোমবার পর্যন্ত তেহরানে শোক সমাবেশ অব্যাহত থাকবে।
Your Comment