আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠান তেহরানে বিপুলসংখ্যক শোকাহত মানুষের উপস্থিতিতে শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে,শুক্রবার সন্ধ্যা থেকেই হাজারো মানুষ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় একত্রিত হন এবং শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে যোগ দেন।
প্রতিবেদন অনুযায়ী, ভোর থেকেই মোসাল্লার আশপাশের সড়কগুলো জনসমাগমে পূর্ণ হয়ে যায়। অংশগ্রহণকারীরা পতাকা ও ধর্মীয় প্রতীক বহন করে শোক প্রকাশ করেন। তাদের কণ্ঠে ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে,ছয় দিনের বিভিন্ন অনুষ্ঠানে মোট প্রায় ৩ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
দ্য গার্ডিয়ান এই বিদায় অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরোধ ও শক্তির প্রদর্শন হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোকাহতদের মধ্যে অনেকে স্লোগান দিয়ে সাম্প্রতিক ঘটনাগুলোর জন্য দায়ীদের বিরুদ্ধে “প্রতিশোধ” দাবি করেছেন।
Your Comment