আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামী বিপ্লবের শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে ইরানি জাতির ব্যাপক অংশগ্রহণের প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন:
“পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজা উপলক্ষে ভ্রাতৃপ্রতিম ইরানের সরকার ও জনগণের প্রতি আমি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।”
তিনি আরও বলেন,“শহীদ নেতার প্রজ্ঞা,নেতৃত্ব এবং তাঁর চিন্তাধারার গভীর প্রভাব ইরান ও সমগ্র অঞ্চলে বহু প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।”
শাহবাজ শরীফ আরও জোর দিয়ে বলেন,“ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে পাকিস্তান এই শোকের সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে।”
Your Comment