৯ জুলাই ২০২৬ - ১৩:৩৭
আঘাত করলে পাল্টা আঘাত পেতে হবে

ইরানের জাতীয় সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রের উদ্দেশে এক বার্তায় জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানি ব্যবস্থাপনার মাধ্যমেই উন্মুক্ত থাকবে, মার্কিন হুমকির মাধ্যমে নয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে, দাদাগিরি ও প্রতিশ্রুতি ভঙ্গ আর জবাব বিহীন থাকবে না।



তিনি আরও বলেন, "স্পষ্ট করে বলছি—আঘাত করলে পাল্টা আঘাত পাবেন। অযথা ছটফট করবেন না; তাতে আপনারা আরও গভীর সংকটে নিমজ্জিত হবেন।"

কলিবফ জোর দিয়ে বলেন, "হরমুজ প্রণালী কেবলমাত্র ইরানি ব্যবস্থাপনার অধীনেই উন্মুক্ত থাকবে, যুক্তরাষ্ট্রের হুমকির মাধ্যমে নয়।

আঘাত করলে পাল্টা আঘাত পেতে হবে

Tags

Your Comment

You are replying to: .
captcha