২৯ জুলাই ২০২৬ - ১০:১৪
আহত-অসুস্থ হলেও চিকিৎসার জন্য গাজা থেকে বেরোতে পারছেন না সাংবাদিকরা

যুদ্ধের ভেতর থেকে অন্যদের গল্প তুলে ধরতে গিয়ে গাজার অনেক সাংবাদিক এখন নিজেরাই খবরের অংশ হয়ে উঠেছেন/কেউ আহত, কেউ গুরুতর অসুস্থ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য গাজা ছাড়ার সুযোগ চেয়ে এখন আন্তর্জাতিক সহায়তার দিকে তাকিয়ে আছেন সাংবাদিকরা।

৪০ বছর বয়সী ফটোসাংবাদিক মোহাম্মদ আল-কাহউজি যুদ্ধের ভয়াবহ আঘাত বয়ে চলেছেন শরীরে। তার কাছে সাংবাদিকতায় ফেরা এখন শুধু মানসিক লড়াই নয়, শারীরিকও। প্রতিটি অ্যাসাইনমেন্টেই চোয়াল, হাত আর পিঠে ছড়িয়ে পড়ে তীব্র যন্ত্রণা।

২০২৪ সালের ৭ জানুয়ারি থেকে এই যন্ত্রণা তার সঙ্গী। সেদিন দক্ষিণ গাজায় নিহতদের মরদেহ উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে এক ইসরায়েলি বিমান হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন। তখন তার সঙ্গে ছিলেন আল জাজিরার হামজা আল-দাহদুহ ও মুস্তাফা আবু থুরায়া। হামলায় তারা দুজনই নিহত হন।

আল-কাহউজি জানান, হামলার পর প্যারামেডিকরা তাকে নিহত ভেবে হামজা আল-দাহদুহর মরদেহের ওপর শুইয়ে রেখেছিলেন। পরে তারা বুঝতে পারেন, তিনি তখনও বেঁচে আছেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha