২৯ জুলাই ২০২৬ - ০৭:৪৭
ইয়েমেনের আকাশে সৌদি আরবের গোয়েন্দা বিমান, ভূপাতিত করেছে প্রতিরোধ আন্দোলনের হুথিরা

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানিয়েছেন, দেশটির সা'দা প্রদেশের আকাশে শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় সৌদি আরবের একটি গোয়েন্দা বিমান সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ বুধবার (২৯ জুলাই) ভোরে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয় বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার খবরে জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জোর দিয়ে বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ অবিচল রয়েছে। সার্বভৌমত্বের যেকোনো ধরনের লঙ্ঘন প্রতিহত করা এবং তার উপযুক্ত জবাব দেওয়াকে তাঁরা নিজেদের বৈধ অধিকার বলে মনে করেন।

সাম্প্রতিক সময়ে অবরোধ ও পাল্টা-অবরোধকে কেন্দ্র করে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাত ও উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের অব্যাহত হামলার জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নিয়ন্ত্রিত সরকারের বাহিনী এর আগে বিভিন্ন সময়ে সৌদি তেল-স্থাপনা এবং সাগরে সৌদি জাহাজ লক্ষ্য করে একাধিক পাল্টা হামলা পরিচালনা করেছে। 

Tags

Your Comment

You are replying to: .
captcha