১০ মে ২০২৬ - ২৩:১৩
আল্লাহ ছাড়া কেউ আমাদের বাধ্য করতে পারবে না

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমরা মুসলমানরা আগেই আত্মসমর্পণ করেছি; সর্বশক্তিমান আল্লাহর কাছে, আর কেউ আমাদেরকে আর কোনোভাবে আত্মসমর্পণ করাতে পারে না।’

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমরা মুসলমানরা আগেই আত্মসমর্পণ করেছি; সর্বশক্তিমান আল্লাহর কাছে, আর কেউ আমাদেরকে আর কোনোভাবে আত্মসমর্পণ করাতে পারে না।’



ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান এক্সে আরও লিখেছেন, শিয়া মতবাদের অনুসারীদের কখনোই জোর বা চাপের মাধ্যমে আত্মসমর্পণে বাধ্য করা যায় না।’ 

তিনি আরও বলেন, ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যেন তারা আমাদের অঞ্চল থেকে সামরিক হুমকি প্রত্যাহার করে, কারণ শিয়া মতবাদের অনুসারীদের কখনোই জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না।

Tags

Your Comment

You are replying to: .
captcha