আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকি জয়েন্ট অপারেশনস কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান ঘোষণা করেছেন যে, ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী পবিত্র মরদেহ বুধবার কুফা থেকে নাজাফ পর্যন্ত এক শোকযাত্রায় নিয়ে যাওয়া হবে এবং এরপর ইমাম হোসাইন (আ.) ও হযরত আবুল ফাযলেল-আব্বাস (আ.)-এর মাজারে বিশেষ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।
সাদ মান গুরুত্বারোপ করে জানান যে, উম্মাহর শহীদ আয়াতুল্লাহ খামেনেইর পবিত্র মরদেহ আগামী মঙ্গলবার সন্ধ্যায় নাজাফে পৌঁছাবে এবং ইরান ও ইরাকের সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে সেখানে একটি আনুষ্ঠানিক জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হবে।
ইরাকে ইসলামি বিপ্লবের নেতার শেষকৃত্য ও বিদায় আয়োজনের মিডিয়া কমিটির প্রধান জানিয়েছেন যে, অনুষ্ঠানটি আয়োজনের জন্য প্রণীত নমনীয় পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। একই সাথে, লেফটেন্যান্ট জেনারেল সাদ মান জোর দিয়ে বলেছেন যে, এই আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করার জন্য ইরাকের হাতে সময় কম থাকায় শেষকৃত্য শোভাযাত্রাটি বাগদাদে অনুষ্ঠিত হবে না।
Your Comment