আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বহুল দর্শকপ্রিয় এই ইসরায়েলি গণমাধ্যমটি উম্মাহর শহীদ নেতা ইমাম খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে লিখেছে, এখনও লাখো মানুষ শেষ বিদায় ও জানাজার শোভাযাত্রায় অংশ নিতে পথে রয়েছেন।
তেহরানে উপস্থিত জনতা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানাচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এই শোকানুষ্ঠান চার দিন ধরে চলবে এবং ইরাকেও অনুষ্ঠিত হবে। এছাড়া আইআরজিসির কমান্ডার বলেছেন, যারা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার স্বপ্ন দেখছে, তারা সেই স্বপ্ন কবরে নিয়েই যাবে। পশ্চিমা দেশগুলোও অত্যন্ত নিবিড়ভাবে এই শোকানুষ্ঠান পর্যবেক্ষণ করছে।
হিব্রু ভাষার এই গণমাধ্যমটি তাদের ওয়েবসাইটে আরও লিখেছে, ইসলামী প্রজাতন্ত্রের সাবেক নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর দেহ মুবারককে ঘিরে বিদায় ও শোকানুষ্ঠান আজ (শনিবার) দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। তেহরানের ইমাম খোমেনি (রহ.) মুসাল্লায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছে। উপস্থিত জনতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের দাবিতে স্লোগান দিচ্ছেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এই শোকানুষ্ঠান মোট ছয় দিন চলবে। ইরান ও ইরাকের বিভিন্ন শহর অতিক্রম করার পর আগামী বৃহস্পতিবার মাশহাদে দাফনের মাধ্যমে এর সমাপ্তি হবে।
Your Comment