৭ মে ২০২৬ - ১৬:১০
মার্কিন নীতি নিজ দেশকে বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করেছে

বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের অন্যান্য শহীদদের স্মরণে পাকিস্তানের করাচিতে 'ব্লাড মিশন' শিরোনামে একটি আবেগঘন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তান মুসলিম ইউনিটি কাউন্সিলের চেয়ারম্যান সিনেটর রাজা নাসের আব্বাস জাফরী এই অঞ্চলের বর্তমান ঘটনাবলীর কথা উল্লেখ করে গাজা, লেবানন ও ইরানের ওপর ইসরায়েলি হামলা স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানান। তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির অবসান এবং দেশগুলোর মধ্যে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পাকিস্তানের ‘তেহরিক বিদারী উম্মে মুস্তফা’ আন্দোলনের সভাপতি হোজ্জাতুলেসলাম সাইয়্যেদ জাওয়াদ নাকভীও এক বক্তৃতায় ইসলামী চিন্তাধারা বিস্তারে ইরানের শহীদ নেতার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ খামেনেয়ী তার প্রজ্ঞা, অধ্যবসায় ও অন্তর্দৃষ্টি দিয়ে ইসলামী বিপ্লবের অগ্রযাত্রাকে সচল রেখেছিলেন।  

পরবর্তীতে, পাকিস্তানের গিলগিট ইমামিয়া অ্যাসোসিয়েশনের প্রধান হুজ্জাতুল ইসসলাম ওয়াল-মুসলিমীন সাইয়্যেদ রাহাত হুসাইন হুসাইনি, নিপীড়িত জাতিসমূহের, বিশেষ করে ফিলিস্তিনের, কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে আমেরিকাকে আঞ্চলিক নিপীড়ন, আগ্রাসন ও সংকটের প্রধান কারণ হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমেরিকার আধিপত্যবাদী নীতি কেবল নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার বিস্তার ঘটিয়েছে।  

এদিকে, পাকিস্তানের সুন্নি আলেম ড. মেরাজ আল-হুদা সিদ্দিকীও তার বক্তৃতায় মুসলিম বিশ্বের ভূ-রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার হস্তক্ষেপমূলক নীতি ক্রমান্বয়ে বিশ্বে ওয়াশিংটনকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এর বিপরীতে, ইরান বৈশ্বিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ, প্রভাবশালী ও নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে তেহরান।

Tags

Your Comment

You are replying to: .
captcha