-
দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মধ্যে নতুন করে বাস্তুচ্যুতির ঢেউ+ছবি
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার মুখে ওই এলাকার বাসিন্দারা দেশের উত্তরাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছেন। নিজেদের গাড়িতে করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উত্তরাঞ্চলের পথে রওনা হওয়া লেবানিজ পরিবারগুলোর কারণে সিডন শহরের রাস্তায় যানজট ও ভিড় বেড়ে গেছে।
-
হিজবুল্লাহ: দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা হচ্ছে ‘আগ্রাসী উত্তেজনা’
ইসরাইলের সাথে সরাসরি আলোচনা না করে কীভাবে ইসরাইলি হামলা বন্ধ করা যায়, সে পথ খুঁজতে লেবাননের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ।
-
গাজায় নজিরবিহীন স্বাস্থ্যসেবা সংকট
গাজায় চিকিৎসা সহায়তা কার্যক্রমের পরিচালক ড. মোহাম্মদ আবু আফাশ সতর্ক করেছেন যে, বিদ্যুৎ জেনারেটরের জন্য প্রয়োজনীয় জ্বালানির ঘাটতি অব্যাহত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ কেন্দ্রগুলোতে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
-
দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলের বিমান হামলা
দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)/স্থানীয় সময় ভোরে দুই দফায় ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
-
পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে সানায় বিশাল সমাবেশ।
সানা-র হাজার হাজার বাসিন্দা পবিত্র কুরআন পোড়ানো ও অবমাননার নিন্দা জানিয়ে বিশাল সমাবেশ করেছেন; তাঁরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিকে ইসলামি পবিত্র বিষয়গুলোর প্রতি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী সরকারের বৈরিতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন।
-
আল-আকসা প্রাঙ্গণে ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ
অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের পাহারায় দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারী প্রবেশ করে ধর্মীয় আচার ও প্রার্থনা সম্পন্ন করেছে।
-
নির্বাচনী স্বার্থে যুদ্ধের উত্তেজনা বাড়াচ্ছে নেতানিয়াহু
লেবাননের হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের নির্বাচনী ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে যুদ্ধের উত্তেজনা আরও বাড়ানোর চেষ্টা করছে।
-
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা
দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
-
ইসরাইলি কারাগারে ৪০ ফিলিস্তিনি সাংবাদিক
২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী মোট ২৫০ জনেরও বেশি সাংবাদিককে গ্রেপ্তার করেছে।
-
মসজিদের আশপাশের এলাকা খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপন হচ্ছে
আল-আকসা মসজিদের খতিব শেখ ইকরিমা সাবরি পবিত্র এই স্থানটির আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি ষড়যন্ত্র ও পদক্ষেপের ব্যাপারে সতর্ক করেছেন।
-
৩০০ দিনে ৩০০ শিশুর মৃত্যু/গাজায় যুদ্ধবিরতি
ইউনিসেফ ঘোষণা করেছে: "যুদ্ধবিরতি শুরুর পর থেকে গত ৩০০ দিনে গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে।"
-
১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরায়েল
হামাসের কাছে কোনো ইসরায়েলি বন্দি না থাকা সত্ত্বেও ভবিষ্যৎ বিনিময় চুক্তিতে ব্যবহারের উদ্দেশ্যে ইসরায়েল প্রায় এক হাজার ৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে।
-
ফিলিস্তিনিদের মরদেহ হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
মরদেহ আটকে রাখার উদ্দেশ্য হলো ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক নীতির কাঠামোর মধ্যে ভবিষ্যৎ আলোচনায় এগুলোকে কাজে লাগানো।
-
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা দেশটির ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গত কয়েক দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
-
দক্ষিণ লেবাননের বিরুদ্ধে জায়নবাদী সরকারের অব্যাহত আগ্রাসন।
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অব্যাহত বিমান হামলা, কামানের গোলাবর্ষণ ও বিস্ফোরক-ভিত্তিক অভিযানের মধ্যেই জায়নবাদী শাসনব্যবস্থার আগ্রাসন অব্যাহত রয়েছে।
-
গাজা ও ফিলিস্তিন সমর্থনে সমাবেশ-কানাডা ।
কানাডার মন্ট্রিলে গাজা ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
-
গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজা উপত্যকার মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইসরায়েলের তীব্র হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন/এসব হামলায় আবারও আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে গাজার বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি হয়েছে।
-
গাজায় ১১২ জন ফিলিস্তিনির গণ-জানাজা+ছবি
গাজা শহরে যুদ্ধের শিকার ১১২ জনের জানাজা ও শেষকৃত্য মিছিলে হাজার হাজার ফিলিস্তিনি অংশ নেন; ফিলিস্তিনি পতাকায় মোড়ানো মৃতদেহগুলো শহরের রাস্তায় বহন করা হয়—যা ছিল যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম বৃহত্তম এক শেষকৃত্য মিছিল।
-
ইয়েমেনি জনগণ ও সশস্ত্র বাহিনী অবরোধের বদলে অবরোধ সমীকরণ বজায় রাখবে
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দেশটির সামরিক ইউনিটগুলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে ব্যাপক-ভিত্তিক অভিযান চালিয়েছে।
-
গাজায় আশ্রয় সংকট
গাজা উপত্যকার যুদ্ধ আবাসন সংকটকে নজিরবিহীন পর্যায়ে নিয়ে গেছে; ৯২ শতাংশেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে টিকে থাকার জন্য ফিলিস্তিনি পরিবারগুলো এখনো আশ্রয়ের সন্ধান করে চলেছে।
-
সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি:
সারা বিশ্বকে এক করলেও কোনো লাভ হবে না
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সৌদি আরবকে লক্ষ্য করে বলেছে, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না।
-
মক্কা চুক্তি: যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বিকল্প নিরাপত্তা কাঠামোর খোঁজে?
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি।
-
গাজায় অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন
ইসরায়েলি সেনাবাহিনীর নতুন হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত।
-
দখলদারদের অভিযান হামাসের প্রতিরোধের অঙ্গীকার দুর্বল করতে পারবে না
সামরিক অভিযান ও দমন-পীড়নের নীতি ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং আল-কুদস ও আল-আকসা মসজিদ রক্ষার সংকল্পকে দুর্বল করতে পারবে না।
-
ইসরায়েল-আমিরাতের গোপন অস্ত্র সহযোগিতার নতুন তথ্য ফাঁস
ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর কিছু গোপন নথি ফাঁস হয়েছে/এসব নথির বরাত দিয়ে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতা আগের চেয়ে অনেক গভীর হয়েছে।
-
সৌদি তেল ট্যাঙ্কারে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র লোহিত সাগরে একটি সৌদি তেল ট্যাঙ্কারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার খবর দিয়েছেন।
-
গাজায় একদিনে ১১২ শহীদের লাশ নিয়ে স্মরণকালের বৃহত্তম সংখ্যক মৃতের জানাজা
গাজা শহরে গতকাল (মঙ্গলবার) ১১২ জন ফিলিস্তিনি শহীদের লাশের জানাজা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যাদের মৃতদেহ মাসের পর মাস ধরে «আস-সাবরা» এলাকার ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে পড়ে ছিল এবং সম্প্রতি সেখান থেকে উদ্ধার করা হয়।
-
শেখ ঈসা কাসেম:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিভাজনের আগুন ছড়িয়ে দিচ্ছে
বাহরাইনের শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে আরব বিশ্বের কিছু সরকারের কঠোর সমালোচনা করেছেন।
-
সৌদি আরবের নাজরান বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা
ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি ড্রোনের সাহায্যে নাজরান বিমানবন্দরে সৌদি আরবের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে এবং একটি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে।”
-
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ইসরায়েলি আগ্রাসন থামিয়েছে
হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম মঙ্গলবার লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার কঠোর নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন, এই আলোচনা লেবাননের জন্য লজ্জা, অপমান, হতাশা এবং বারবার ছাড় দেওয়া ছাড়া আর কিছুই বয়ে আনেনি। তিনি দেশটির কর্মকর্তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।